শেষবার উড়ল এনডেভার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমাপ্ত হলো মার্কিন নভোযান এনডেভারের অধ্যায়। গত শুক্রবার এক জমকালো প্রদর্শনীর মাধ্যমে শেষবার আকাশে উড়ল এনডেভার। লস অ্যাঞ্জেলেসে অবতরণের আগে ক্যালিফোর্নিয়ার আকাশে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।নভোযানটি সর্বশেষ উড্ডয়ন উদ্যাপন শেষে লস অ্যাঞ্জেলেসের উত্তরে এডওয়ার্ড এয়ার ফোর্স বেইসে রাখা হয়েছে। দেশব্যাপী দুই দিনের সফর শেষ করেছে এনডিয়েভর। ক্যালিফোর্নিয়া সায়েন্স সেন্টারে আগামী ৩০ অক্টোবর থেকে প্রদর্শনীর জন্য রাখা হবে এই নভোযান। গত দুই দশকে মহাকাশ অভিযানে অংশ নিয়ে এ পর্যন্ত প্রায় ১১ কোটি ৫০ লাখ মাইল পথ পাড়ি দিয়েছে নভোযানটি। এএফপি।