শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোখলেছুর রহমান
ফেনী শহরের পরিবহন ব্যবসায়ী মোখলেছুর রহমান গত সোমবার সকালে ফেনী পৌরসভার মধুপুর গ্রামের বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। একই দিন বিকেলে জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। মোখলেছুর রহমান ফেনী জেলা ট্রাক মালিক সমিতি ও পরিবহন মালিক গ্রুপের সভাপতি মোহাম্মদ গোলাম নবীর বড় ভাই।—ফেনী অফিস