শোক
সন্তোষ কুমার চৌধুরী
আনোয়ারা জুট মিল ও ইসলাম স্টিল মিলের সাবেক মহাব্যবস্থাপক সন্তোষ কুমার চৌধুরী ২২ এপ্রিল রাত ৭টা ২৪ মিনিটে নগরের একটি ক্লিনিকে শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০। তিনি ছয় ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর ছেলেরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তাঁরা হলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের প্রধান প্রণব কুমার চৌধুরী, চট্টগ্রাম নেভি কলেজের উপাধ্যক্ষ প্রবীর কুমার চৌধুরী, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা পলাশ কুমার চৌধুরী, ইউএসটিসির চক্ষু বিভাগের প্রধান প্রকাশ কুমার চৌধুরী, বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাক, কান ও গলারোগ বিশেষজ্ঞ পঙ্কজ কুমার চৌধুরী এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের চট্টগ্রাম জোনাল আইটি ব্যবস্থাপক প্রমথ কুমার চৌধুরী। একমাত্র মেয়ে পূরবী ঘোষ অস্ট্রেলিয়াপ্রবাসী। িবজ্ঞপ্তি।