শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেলোয়ার হোসেন
কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দেলোয়ার হোসেন হৃদ্রোগে আক্রান্ত হয়ে গত সোমবার সকাল সাড়ে সাতটায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। একই দিন বিকেল সাড়ে পাঁচটায় গ্রামের বাড়ি পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব গোয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। —চকরিয়া প্রতিনিধি