শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রশিদ আহমদ
কাপ্তাই উপজেলার রাইখালী বাজার ইউনিয়নের নারানগিরি গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা রশিদ আহমদ ১ অক্টোবর বিকেল ৪টা ৫০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। মুক্তিযুদ্ধের সময় তিনি ১১ নম্বর সেক্টরের অধীনে নৌ কমান্ডো হিসেবে যুদ্ধ করেছিলেন। একই দিন রাত ১০টায় কাপ্তাই উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের নেতৃত্বে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের কাপ্তাই উপজেলা শাখার কমান্ডার শাহাদাৎ হোসেন, কাপ্তাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আনোয়ার প্রমুখ। এরপর নারানগিরি সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। বিজ্ঞপ্তি।