শোক
মোস্তফা বেগম
ফটো সাংবাদিক মোস্তাফিজুর রহমানের মাতা মোস্তফা বেগম গত বুধবার বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি চার পুত্র, দুই কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। একই দিন ফ’য়স লেকস্থ কনকর্ডের পার্কিং মাঠে নামাজে জানাজা শেষে তাঁকে আকবর শাহ কবর স্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস ও সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান মইনুদ্দীন কাদেরী ও সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলম, টিভি জার্নালিস্ট অ্যসোসিয়েশেনের সভাপতি শামসুল হক হায়দরী ও সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ এবং চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি দিদারুল আলম ও সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ যুক্ত বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।