শোক দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সংসদ সদস্য এম এ লতিফের উদ্যোগে ২ আগস্ট মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নগরের ৩ নম্বর জেটি গেটে অবস্থিত দলীয় কার্যালয়ে মাওলানা আব্দুর রশিদ আল কাদেরী ও মাওলানা ছৈয়দুল হক এই দোয়া মাহফিল পরিচালনা করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে উপস্থিত সবার প্রতি আহ্বান জানান সাংসদ এম এ লতিফ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবলীগের কার্যনির্বাহী সদস্য দেবাশীষ পাল, বন্দর থানা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ আহম্মদ, আওয়ামী লীগ নেতা আবু মোহাম্মদ সোলায়মান, মো. আব্দুল মান্নান, মো. নাসির, সেকান্দর আজম, মো. আব্দুল হালিম, জাহিদুল আলম, চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক-কর্মচারী লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর প্রমুখ। বিজ্ঞপ্তি।