শোক সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মী রাণী পাল
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক বিনয় পালের মাতা লক্ষ্মী রাণী পাল (৭৬) গত ২৫ আগস্ট সন্ধ্যা ছয়টায় নগরের একটি ক্লিনিকে পরলোকগমন করেছেন। তিনি স্বামী, চার পুত্র, চার কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। ওই দিন রাতে কক্সবাজার জেলার খুরুশকুল ইউনিয়নের পালপাড়ায় পারিবারিক শ্মশানে তাঁর মরদেহের দাহকার্য সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি।