শোভনদণ্ডী কলেজে নবীনবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়ার শোভনদণ্ডী স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৭ মার্চ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক মো. দিদারুল আলম। এতে সভাপতিত্ব করেন শোভনদণ্ডী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. হামিদ হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নাছির উদ্দিন, আবু ছালেহ পারভেজ, মো. আবুল আব্বাস, সাংবাদিক আইয়ুব আলী ও জামাল উদ্দিন আহমদ। বক্তব্য দেন আবু মোহাম্মদ ইউসুফ চৌধুরী, বিধান চক্রবর্তী, সিফাত শারমিন চৌধুরী, বিপ্লব বড়ুয়া প্রমুখ। পরে অতিথিরা মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। বিজ্ঞপ্তি।