শোভিত শরৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাশফুলেরই সাদা রঙে ছড়িয়ে দিল হাওয়া
শরৎ আমার এ জীবনে বাড়িয়ে দিল চাওয়া,
শরৎ আমার এ দেশেতে ফুরফুরা সুখ আনে
চারিদিকটা ভরিয়ে দিল প্রেমের গানে গানে।

শরৎ আমার কবিতা আজ জাগায় মনে দোলা
ভালোবাসার গানে গানে যায় যে কখন বেলা,
আকাশ ভরে সাদা মেঘে বনে যে কাশফুল
শরতেরই রূপ-শোভাতে নেই কোনো তার তুল।

শরৎ এলে এ দেশ আমার নতুনভাবে সাজে
মনের মাঝে তাই তো আমার নতুন সুর বাজে,
নতুনভাবে সাজব ধান-শালিকের বেশে
নতুন কিছু করব এবার এই আমাদের দেশে।