শেয়ারবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 অক্টোবর ২০০৮ সালের হিসাব মতে, সারা বিশ্বের শেয়ারবাজারের মূলধনের পরিমাণ ছিল ৩৬ দশমিক ৬ ট্রিলিয়ন মার্কিন ডলার।  আমেরিকার ডাউ জোনস শেয়ারবাজারের এক দিনে সূচকের সর্বোচ্চ পতন হয়েছিল ২৬ দশমিক ৬ শতাংশ, ১৯৮৭ সালে। বিপরীত দিকে একই শেয়ারবাজারের এক দিনে সর্বোচ্চ সূচক বৃদ্ধি হয়েছে ১৫ দশমিক ৩৪ শতাংশ, ১৯৩৩ সালে।  নিউইয়র্ক শেয়ারবাজারে কোনো দিন শেয়ার সূচকের ৩০ শতাংশ পতন হলে লেনদেন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।  যুক্তরাষ্ট্রে কোনো শেয়ারবাজারে মার্জিন অ্যাকাউন্ট খুলতে আপনাকে কমপক্ষে দুই হাজার ডলার বিনিয়োগ করতে হবে।  মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম স্টক এক্সচেঞ্জ চালু হয় ফিলাডেলফিয়ায় ১৭৯০ সালে আর আমস্টার্ডাম স্টক এক্সচেঞ্জে প্রথম শেয়ার ইস্যু হয় ১৬০২ সালে।  প্রথম বিশ্বযুদ্ধের প্রভাবে ডাউ জোনস স্টক এক্সচেঞ্জে শেয়ারের দাম ২৪ দশমিক ৩৯ শতাংশ কমে গিয়েছিল।  আই ফোন বাজারে ছাড়ার পর অ্যাপলের শেয়ারের দাম প্রায় ৫০ ভাগ বেড়ে গিয়েছিল। ১৯২৯-১৯৩২ সালের বিশ্বজুড়ে মহামন্দার সময় মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ারের দাম প্রায় ৮৯ শতাংশ কমে গিয়েছিল।  স্টক মার্কেটগুলোর মূলধন বিবেচনায় নিলে টোকিও স্টক এক্সচেঞ্জ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শেয়ারবাজার। ওয়েবসাইট অবলম্বনে: সামসুল আলম