শৈল্পিক আসবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁশবাগানের মাথার ওপরের চাঁদ কিংবা বাবুদের তালপুকুরের লিচুগাছ এসব নিয়ে কল্পনার রাজ্যে সাঁতার কাটেননি এমন কেউ নিশ্চয়ই নেই। সেই বাঁশবাগানটি অথবা বাবুদের তালপুকুরের লিচুগাছটি যদি শোভা পায় আপনার বসার ঘরে, তবে কেমন হবে বলুন তো? নিশ্চয়ই খুব চমৎকার জমবে সেই বসার ঘরের আড্ডাটি। আপনার বসার ঘর, দখিনা বারান্দা, একচিলতে উঠোন, করিডর আর কার্নিশ, খাবার ঘর সাজাতে পারেন গাছের গুঁড়ি, মূল আর কাঠের শৈল্পিক আসবাবে। প্রকৃতির ছোঁয়ায় আপনার গৃহকোণ শৈল্পিকভাবে সাজাতে চলে আসতে পারেন ‘বটতলা বাজার’-এ। ১৩ মে ঢাকার ধানমন্ডি শিল্পাঙ্গন গ্যালারিতে শুরু হয়েছে ‘বটতলা বাজার’ শিরোনামে শৈল্পিক আসবাব প্রদর্শনী। লিচুকাঠের তৈরি আরামকেদারা, চায়ের টেবিল, খাবার টেবিল, আয়নাসহ পাওয়া যাচ্ছে ঘর সাজানোর কাঠের গুঁড়ি, ডালের চমৎকার সব জিনিস। এসব আসবাবের নির্মাতা ভাস্কর সমীরণ দত্ত বলেন, ‘আমাদের সবার মনেই রয়েছে শিল্পীসত্তা। একটু সুযোগ হলেই সেজে উঠি আমরা, সাজিয়ে তুলি ঘর। ঘর সাজাতে শৈল্পিক বোধ আর প্রকৃতির ঐকতানের সুসমন্বয় ঘটাতে এই প্রদর্শনীর আয়োজন।’ প্রদর্শনী চলবে ২২ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা। ঘুরে আসতে পারেন আপনিও। ফোন: ০১৭১৯৬১১১১৭।