শৈল্পিক প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার বেঙ্গল ক্যাফেতে ১৪ আগস্ট থেকে শুরু হয়েছে ফ্যাশন হাউস শৈল্পিক এর পোশাক প্রদর্শনী। শৈল্পিক-এর যুগপূর্তিতে এ আয়োজনের উদ্বোধন করেছেন নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত দেশের ১২ জন নারী। আরও ছিলেন শিল্পী কাইয়ুম চৌধুরী। প্রায় ১২৫টি ডিজাইনের শাড়ি নিয়ে আয়োজন করা হয় এই প্রদর্শনী। ডিজাইনার নাহিদা শারমিন জানালেন, ‘দেশীয় শাড়িতে লোকজ মোটিফে কাজগুলো করা। যেহেতু ঈদের জন্য প্রদর্শনী তাই সব বয়সের সবার কথা মাথায় রেখেই ডিজাইন করেছি।’ক্রেতার পছন্দ হবে এমন সব রংকেই প্রাধান্য দেওয়া হয়েছে। দেশীয় সুতি, টাঙ্গাইলের তাত, মানিকগঞ্জের তাঁত শাড়িতে রয়েছে হাতের কাজ ও হ্যান্ডপেইন্ট। রাজশাহী সিল্ক, হাফ সিল্ক, জামদানি ও মসলিন শাড়িতে এমব্রয়ডারি, অ্যাপলিক, কাঠের পুঁতি, হ্যান্ড পেইন্টের সমন্বয়ে শাড়িতে নতুনত্ব আনা হয়েছে। এই আয়োজনে সুতি শাড়ি ১২০০ থেকে ৬,৮০০ টাকা, রাজশাহী সিল্ক ৫,৮০০ টাকা থেকে ১৬,০০০ টাকা, হাফ সিল্ক ২,৮০০ টাকা থেকে ৪৫০০ টাকা এবং জামদানি ১০,০০০ থেকে ১৪,০০০ টাকার মধ্যে রাখা হয়েছে। এখানে শাড়ির পাশাপাশি আছে সালোয়ার-কামিজ। রাজশাহী সিল্ক, বেক্সি ভয়েল ও সুতির সালোয়ার-কামিজের দাম নির্ধারণ করা হয়েছে ৯৫০ থেকে ৯,০০০ টাকার মধ্যে। এ ছাড়া পাবেন ফতুয়া, কুশন কভার, রানার ও পর্দা সেট। প্রদর্শনীটি ২০ আগস্ট প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে।