শৈল্পিক মোড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয়জনকে উপহার দিতে কার না ভালো লাগে। উপহার পেয়ে প্রিয়জনের মুখের হাসি নিশ্চয় আরও বেশি আনন্দ দেয়। প্রিয় উপহারের ওপরের মোড়কটা যদি হয় রুচিসম্মত আর নান্দনিক, তাহলে তো দারুণ হয়!একটা সময় ছিল, যখন রাজা-বাদশারা অন্যদের কাছে কোনো বার্তা বা উপহার পাঠাতে নকশা করা চামড়ার তৈরি কিংবা সিল্ক আর রেশমের কাপড় পেঁচিয়ে মোড়কের কাজ চালাতেন।সময় গড়িয়েছে ঢের। আধুনিক যুগে মোড়কের ব্যবহার আছে, তবে তা ভিন্ন আমেজে।যেমন মোড়ক মিলছেজাতি হিসেবে বাঙালি যে শৌখিন, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। একটা সময় কেবল পাতলা প্লাস্টিক-জাতীয় কাগজের মোড়ক মিলত, তবে এখনকার মোড়ক তৈরির উপাদানে এসেছে পরিবর্তন। পুরোদস্তুর দেশীয় উপকরণ দিয়েই তৈরি হচ্ছে মোড়ক, যা অনেক বেশি নান্দনিক। বলছিলেন ফ্যাশন হাউস সোর্সের ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার দাস। তিনি আরও জানান, দেশীয় পণ্যের ব্যবহারে তৈরি মোড়ক নতুনভাবে উপস্থাপনের কারণে লেগেছে নতুনত্বের ছোঁয়া।ফ্যাশন হাউস যাত্রার ধানমন্ডি শাখার ব্যবস্থাপক সোহেল রানা বলেন, মোড়কের সঙ্গে বিভিন্ন ধরনের নকশা করা ফিতার চলটাও আবার এসেছে। ফলে উপহারটা মোড়কে ঢেকে ভালোভাবে ফিতা দিয়ে বেঁধে দেওয়া যায়।যে উপাদানে তৈরিউপহারসামগ্রী বিক্রির দোকান আর ফ্যাশন হাউসগুলো ঘুরে দেখা গেছে, নান্দনিক মোড়ক তৈরিতে ব্যবহূত হচ্ছে হরেক রকমের উপাদান। সোর্সের স্বপন কুমার দাস জানান, মোড়ক সাধারণত তৈরি হচ্ছে পাট, সুতি ও সিল্কের কাপড় আর কচুরিপানা দিয়ে। আর এই উপাদানে ব্যবহূত হচ্ছে ভেষজ রং। কোনো মোড়কে সোনালি জলছাপ, স্ক্রিনপ্রিন্ট; আবার ব্লকের ছাপাও আছে। মোড়ককে আরও বেশি নান্দনিক করতে সিল্ক পেপারের মাঝে ফুলের পাপড়ি দিয়ে নকশার কাজ করা হচ্ছে।দাম আর যেখানে মিলবেমোড়কের দামটা নির্ভর করে মোড়কটা কী দিয়ে তৈরি তার ওপর। সিল্ক পেপারের ওপর জলছাপ আর ব্লকের কাজসহ নকশা করা মোড়কের দাম প্রতিটি ৩৫-৫০ টাকা, নকশা ছাড়া ২৬-৩০ টাকা। পাটের কাগজ দিয়ে তৈরি মোড়ক দুই ধরনের হয়—পাতলা ও মোটা। কেনা যাবে ১৭ থেকে ২৫ টাকার মধ্যে। একটু ফোলা এমবোস করানো কাগজের মোড়ক কেনা যাবে ৩৫ টাকায়। সিল্কের মাঝে ফুলের পাপড়ি দিয়ে নকশা করা মোড়ক কেনা যাবে ৪৫ টাকায়। এ ছাড়া কাগজের ওপরে ফুল, প্রজাপতি আর কার্টুনের নকশা করা মোড়ক কেনা যাবে ২৫-৩০ টাকার মধ্যে। পেঁচিয়ে বাঁধার জন্য রিবন কেনা যাবে তিন গজ একসঙ্গে ২৫ টাকায়। ফ্যাশন হাউস যাত্রা, আড়ং, সোর্স ছাড়াও উপহারের সামগ্রী বিক্রির দোকানে পাবেন নানা রঙের শৈল্পিক মোড়ক।