শো ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজিজুল হক
সড়ক দুর্ঘটনায় সংবাদপত্র বিক্রয়কর্মী আজিজুল হকের (২৯) মৃত্যুতে এক বিবৃতিতে শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন চট্টগ্রাম সংবাদপত্র বিক্রেতা লীগের নেতারা। বিবৃতিদাতারা হলেন সংগঠনের সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক জহরলাল দেবনাথ, সহসভাপতি জয়নাল আবদিন, সহসম্পাদক আ. আলী, সাংগঠনিক সম্পাদক সমীর কান্তি নাথ, সিরাজ উদ্দিন, শিমুল কুমার নাথ প্রমুখ। বিবৃতিতে নেতারা আজিজুল হকের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান।
এদিকে পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন মেট্রোপলিটন সংবাদপত্র বিক্রেতা সমবায় সমিতির নেতারাও। বিবৃতিদাতারা হলেন সভাপতি বাদল চন্দ্র নাথ, সম্পাদক কবির আহম্মদ, আমিন উল্লাহ, সমীর কান্তি দেবনাথ, ইউসুফ মজুমদার, মো. নুরনবী, খায়ের উদ্দিন, রফিকুল ইসলাম, মোবারক হোসেন, ফয়েজ আহম্মদ, বাসু দেবনাথ, পলাশ ভৌমিক প্রমুখ। বিজ্ঞপ্তি।