শো ক
সুফিয়া খাতুন
কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ এলাকার শিক্ষাবিদ আবু মোহাম্মদের সহধর্মিণী ও দৈনিক জনকণ্ঠের চট্টগ্রাম ব্যুরোপ্রধান মোয়াজ্জেমুল হকের মা সুফিয়া খাতুন (৯৪) গত শুক্রবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে, পাঁচ কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। পরদিন সকালে নগরের ও আর নিজাম সড়কের আবাসিক এলাকায় প্রথম জানাজা এবং কুতুবদিয়া আদর্শ হাইস্কুল মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নি খোঁ জ
নাইমুল ইসলাম শোভন
নাইমুল ইসলাম শোভন (১১) ১৫ মার্চ দুপুরে নগরের মাঝিরঘাটের মোহব্বত আলী গলির বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। তার উচ্চতা সাড়ে তিন ফুট, গায়ের রং ফরসা, চুল ছোট করে ছাঁটা। হারিয়ে যাওয়ার সময় হালকা কমলা রঙের স্কুলের পোশাক পরা ছিল। সন্ধান পেলে তার বাবা মো. আলমগীর হোসেনের মুঠোফোনে (০১৭১৭৯৬২৬২০, ০১৭১৭০৯৪১৩৯০) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।