শো ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজী আবদুল হালীম

সন্দ্বীপের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান সারিকাইত দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ হজরত মাওলানা কাজী আবদুল হালীম ৫ ডিসেম্বর ভোর সাড়ে পাঁচটায় চট্টগ্রামস্থ হালিশহর তাইসেফ হাসপাতালে চিকিৎসাধীর অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। মৃত্যুকালে তিনি ছয় ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য ভক্ত, অনুরাগী এবং গুণগ্রাহী রেখে গেছেন। গত বৃহস্পতিবার বাদ আসর মরহুমের নামাজে জানাজা হালিশহর বিডিআর মাঠে অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।