শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাতেমা বেগম
ফেনীর দাগনভূঞা উপজেলার চণ্ডীপুর গ্রামের অধিবাসী ফাতেমা বেগম (৭০) ৩ অক্টোবর সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি এক ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। ৪ অক্টোবর সকালে জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। তিনি দৈনিক ইনকিলাব–এর দাগনভূঞা উপজেলা প্রতিনিধি ও দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ইয়াসিনের মা।
—ফেনী অফিস