প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর টেকনাফ প্রতিনিধি গিয়াস উদ্দিনের শ্বশুর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা এস এম শামসুল হক (৫৫) ঢাকার একটি হাসপাতালে ১৪ এপ্রিল সকাল নয়টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অনেক গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। ওইদিন আসরের নামাজের পর প্রথম জানাজা আশুগঞ্জ সার কারখানা কলোনি মাঠে, দ্বিতীয় জানাজা উপজেলা প্রশাসনের উদ্যোগে রাষ্ট্রীয় মর্যাদায় সার কারখানা প্রাঙ্গণে এবং তৃতীয় জানাজা আশুগঞ্জ শরিয়তনগর জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। পরে রেল গেট কবরস্থানে তাঁকে দাফন করা হয়। ১৭ এপ্রিল জোহরের নামাজের পর মুক্তিযোদ্ধা এস এম শামসুল হক আশুগঞ্জ সার কারখানা কলোনির বাসভবনে চেহলাম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।— টেকনাফ প্রতিনিধি