শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভার সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনার রশিদ (২৮) আর নেই। গত ২২ সেপ্টেম্বর রাত আটটার দিকে ঢাকার বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। ঢাকায় একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন তিনি। তাঁর এই আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রায়গঞ্জ বন্ধুসভার সব সদস্য।
রাকিবুল হাসান
সভাপতি
রায়গঞ্জ বন্ধুসভা