শোক
মোহাম্মদ সেকান্দরবাংলা একাডেমীর সাবেক পরিচালক কবি মুহম্মদ নুরুল হুদার শতবর্ষী বাবা মোহাম্মদ সেকান্দর সওদাগর গত সোমবার বেলা পৌনে ১২টায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে হূদরোগে ভুগছিলেন। মাসখানেক আগে বাড়ির শৌচাগারে পড়ে তার একটি পা ও একটি হাত ভেঙে গেলে প্রথমে তাঁকে কক্সবাজার সদর হাসপাতাল এবং পরে চট্টগ্রামের একুশে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার তাঁর শরীরে অস্ত্রোপচারের পর আর জ্ঞান ফেরেনি। মঙ্গলবার সকাল ১০টায় জানাজা শেষে মোহাম্মদ সেকান্দরের মরদেহ কক্সবাজার সদর উপজেলার পোকখালী পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য, মোহাম্মদ সেকান্দর সওদাগরের দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে কবি মুহম্মদ নুরুল হুদা জ্যেষ্ঠ এবং বিশিষ্ট চিকিৎসক মুহম্মদ শামসুল হুদা কনিষ্ঠ। জ্যেষ্ঠ কন্যা সাফিয়া বেগম গৃহিণী এবং কনিষ্ঠ কন্যা খুরশিদা বেগম বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে প্রাণিবিদ্যা বিষয়ে গবেষণারত। নিজস্ব প্রতিবেদক, কক্সবাজারমো. আমিনবোয়ালখালী সিরাজুল ইসলাম কলেজ পরিচালনা পরিষদের সদস্য মো. আমিনের মৃত্যুতে অধ্যক্ষ সমীর কান্তি দাশ, উপাধ্যক্ষ রণজিত কুমার চৌধুরীসহ পরিষদের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা শোক প্রকাশ করেছেন। তাঁরা মো. আমিনের পরিবারের প্রতি সমবেদনা জানান। বিজ্ঞপ্তি।