শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. আসাদুজ্জামানচট্টগ্রাম বিভাগীয় যুগ্ম শ্রম পরিচালক মো. আসাদুজ্জামান (৪৮) ৯ নভেম্বর রাত দেড়টায় তাঁর কার্যালয়সংলগ্ন বাসায় হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার বাসিন্দা। তাঁর মৃত্যুসংবাদ শুনে শ্রম বিভাগের কর্মকর্তা ও চট্টগ্রামের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা ছুটে আসেন। সকালে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। মো. আসাদুজ্জামানের অকাল মৃত্যুতে শ্রমিকনেতা এ এম নাজিম উদ্দিন, তপন দত্ত, শফর আলী, মো. মছিউদদৌলা, আনোয়ার হোসেন, নুরুল ইসলাম, মানস নন্দী, শফি বাঙালি প্রমুখ শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বিজ্ঞপ্তি।