শোক
শাহ জমির উদ্দীনপ্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ফটিকছড়ির ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান আল জামেয়াতুল ইসলামিয়া ওবাইদিয়া মাদ্রাসার পরিচালক আল্লামা শাহ্ মুহাম্মদ জমির উদ্দীন ৫ ফেব্রুয়ারি শনিবার রাত ১১টা ১০ মিনিটে মাদ্রাসার বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, সাত ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী আত্মীয়স্বজন এবং লাখো ভক্ত-মুরিদ রেখে গেছেন।রোববার বেলা তিনটা ৩৫ মিনিটে তাঁর জানাজা মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজায় লাখো মানুষ যোগদান করায় ওবাইদিয়া মাদ্রাসার চারপাশের এক বর্গকিলোমিটার জনারণ্যে পরিণত হয়।পরে তাঁকে ওবাইদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও তাঁর পীর ছাহেব আল্লামা শাহ্ ছোলতান আহমদ নানুপুরী (র.)-এর কবরের পাশে দাফন করা হয়।নাসির উদ্দিনচট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন শ্যামলের ছোট ভাই নাসির উদ্দিনের অকালমৃত্যুতে প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক রাশেদ রউফ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদ উল আলম, সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সভাপতি হেলালউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক নওশের আলী খান, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মন্জুরুল আলম, সাধারণ সম্পাদক দিদারুল আলম এবং ডাক বিভাগ কর্মচারী ইউনিয়নের সভাপতি সৈয়দ আহমদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী শোক প্রকাশ করেছেন।উল্লেখ্য, নাসির উদ্দিন ৪ ফেব্রুয়ারি হাটহাজারীর শফিনগর গ্রামে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি ডাক বিভাগের কর্মকর্তা ছিলেন।নুরুচ্ছফা তালুকদারবন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদের বাবা বিশিষ্ট আইনজীবী নুরুচ্ছফা তালুকদারের মৃত্যুতে পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছে বিভিন্ন সংগঠন। সংগঠনগুলো হচ্ছে বাকলিয়া থানা আওয়ামী লীগ, চট্টগ্রাম জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ এফআইডিসি শ্রমিক-কর্মচারী ফেডারেশন। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিনও শোক প্রকাশ করেছেন। তিনি তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।