শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খায়রুল বশর মোস্তফা
অধ্যাপক খায়রুল বশর মোস্তফা (কে বি মোস্তফা) নগরের একটি হাসপাতালে গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে, এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ জোহর নগরের প্যারেড ময়দানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, কে বি মোস্তফা ১৯৬৬ থেকে ১৯৯০ সাল পর্যন্ত চট্টগ্রাম কলেজে শিক্ষকতা করেন। এ ছাড়া চাঁদপুর সরকারি মহিলা কলেজ ও পটিয়া সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৬ সালে অবসর গ্রহণ করেন। বিজ্ঞপ্তি