শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণ কুমার চৌধুরী
গ্রামীণ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা তরুণ কুমার চৌধুরী গত ২৪ মার্চ ভারতের কলকাতায় হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওহায়েদপুর এলাকার বাসিন্দা তরুণ কুমার প্রয়াত অনাথ হরি চৌধুরীর ছেলে। তিনি সিলেটের কুলাউড়ায় কর্মরত ছিলেন। মায়ের চিকিৎসার জন্য ভারত গিয়ে মারা যান তিনি।
নগরের বলুয়ার দীঘি শ্মশানে ২৬ মার্চ শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর। তিনি মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে যান। বিজ্ঞপ্তি।