শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইফুল ইসলাম চৌধুরী
টেকনাফের সাংবাদিক সাইফুল ইসলাম চৌধুরী (৩৫) ১৬ এপ্রিল সকাল
১০টায় টেকনাফ পৌরসভার অলিয়াবাদ গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। তিনি টেকনাফ প্রেসক্লাবের প্রচার সম্পাদক এবং বাংলাদেশ নিউজ এজেন্সির (বিএনএ) টেকনাফ প্রতিনিধির দায়িত্ব পালন করছিলেন। জানাজা শেষে তাঁর লাশ টেকনাফ বড় করবস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।