শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজুল ইসলাম
চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়ন ও চিটাগাং সংবাদপত্র হকার্স সমিতির প্রবীণ সদস্য সিরাজুল ইসলাম ১৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত রোগে মারা যান (ইন্না লিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি দুই ছেলে, চার মেয়ে, স্ত্রী, নাতি-নাতনি এবং অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তঁার মৃত্যুতে চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মো. আবু তাহের, সম্পাদক হেফাজতর রহমান, চিটাগাং সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি ওবায়দুল হক মুজমদার, সম্পাদক দেলোয়ার হোসেন, পরিচালক জাকির হোসেন, নুরুর রহমান প্রমুখ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি।