শোক দিবসে যুদ্ধাপরাধীদের শাস্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭৫-এর ১৫ আগস্ট নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে নগরের বিভিন্ন সংগঠন জাতীয় শোক দিবস পালন করেছে। পাশাপাশি বিদেশে অবস্থানরত বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর ও একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিও তোলা হয়েছে সংগঠনগুলোর পক্ষ থেকে। জাতীয় শোক দিবসের কর্মসূচিতে আলোচনা সভার পাশাপাশি দোয়া-মাহফিল ও ইফতারের আয়োজনও করা হয়।বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ): ১৯ আগস্ট আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে শোক দিবস পালন করেছে বিএমএ। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, বিএমএর মহাসচিব ডা. শারফুদ্দীন আহমেদ, বিএমএর কেন্দ্রীয় সহসভাপতি ড. মো. নুরুল ইসলাম। উত্তর জেলা ছাত্রলীগ: জাতীয় শোক দিবস উপলক্ষে উত্তর জেলা ছাত্রলীগের আলোচনা সভা সংগঠনের সভাপতি বখতেয়ার সাঈদের সভাপতিত্বে অনুুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ মোশাররফ হোসেন। সাধারণ সম্পাদক আবু তৈয়বের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শেখ শফিউল আজম, সিরাজুল্লাহ চৌধুরী, শেখ আতাউর রহমান, স্বজন কুমার তালুকদার, জসিম উদ্দিন শাহ, আবুল হাসেম প্রমুখ।ছাত্রলীগ: বাংলাদেশ ছাত্রলীগ খুলশী থানা শাখার উদ্যোগে আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের নেতা আবদুল মজিদ চৌধুরী, ছাত্রলীগের নেতা হাবিবুর রহমান, খন্দকার ইবনে বোরহান উদ্দিন, দাউদুল ইসলাম, বায়েজিদ চৌধুরী প্রমুখ।আমরা মুক্তিযোদ্ধার সন্তান: নগরের স্টুডিও থিয়েটার মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতি ছিলেন সংগঠনের নেতা জিয়াউদ্দিন। উপস্থিত ছিলেন সাবেক সাংসদ এম কফিল উদ্দিন, মাহবুবুর রহমান, মফিজুর রহমান প্রমুখ। আমরা রাসেল পরিষদ: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে আমরা রাসেল পরিষদ জাতীয় শোক দিবস পালন করে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন শাহেদুল আলম, এস এম ইসমাইল, মোহাম্মদ মহসিন, এস এম মিজানুর রহমান প্রমুখ।ইসলামিক ফাউন্ডেশন: সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম এ এইচ হুমায়ুন কবীর। উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় পরিচালক এ টি এম ইনামুল হক, সাইফুদ্দীন খালেদ, মোহাম্মদ আবুল হাশেম। সভায় বক্তারা বলেন, যারা শিশু ও নারীসহ ইতিহাসের এ জঘন্যতম বর্বরোচিত কর্মকাণ্ড করেছে, তারা দেশ, জাতি ও ইসলামের শত্রু। সরকারি সিটি কলেজ: শোক দিবসের অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন অধ্যক্ষ হরিশংকর জলদাস। উপস্থিত ছিলেন অধ্যাপক কঙ্কন সরকার, সহযোগী অধ্যাপক মো. দৌলতুর রহমান চৌধুরী, সহকারী অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক, অধ্যাপক মো. শরাফত উল্লাহ প্রমুখ। অগ্রণী ব্যাংক লিমিটেড: ১৬ আগস্ট আলোচনা সভা ও ইফতার আয়োজনের মাধ্যমে শোক দিবস পালন করে অগ্রণী ব্যাংক লিমিটেড। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সার্কেলের মহাব্যবস্থাপক আ আ ম শাহজাহান। উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক শাহাজাদা মহিউদ্দিন, উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুস সালাম, তাপস কুমার দাশগুপ্ত, সাংবাদিক মুহাম্মদ শামসুল হক প্রমুখ।এ ছাড়া নোয়াপাড়া ডিগ্রি কলেজ, সিভিল সার্জনের কার্যালয়, উত্তর কাট্টলী আলহাজ মোস্তফা হাকিম ডিগ্রি কলেজ, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কর্মচারী সংসদ, চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ, কাতালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বায়তুশ শরফ মাদ্রাসা, ফটিকছড়ি ডিগ্রি কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান জাতীয় শোক দিবস পালন করে। বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ: সহকারী প্রধান শিক্ষিকা (দিবা) খাদিজা বেগমের সভাপতিত্বে শোক দিবস উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা মো. শওকত আলী। আরও বক্তব্য দেন অধ্যাপক বিশ্বজিৎ মহাজন, অধ্যাপক আরিফুর হাছান চৌধুরী, শিক্ষক প্রতিনিধি কাজী এনামুল হক ও সালমা বেগম। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলা বিভাগের অধ্যাপিকা সাজেদা হোসেন। সভা শেষে কলেজ শাখার ছাত্রীদের পরিবেশনায় দেশাত্মবোধক গান পরিবেশিত হয়।