শোক সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এম এন আখতারচট্টগ্রামের আঞ্চলিক গানের কিংবদন্তি গীতিকার, সুরকার ও শিল্পী এম এন আখতারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ারুল আজিম আরিফ ও উপ-উপাচার্য আলাউদ্দিন। এক বিজ্ঞপ্তিতে তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।সম্প্রযুগফটিকছড়ি সম্প্রযুগের পক্ষে এস এম শামসুদ্দীন, শাহজাহান চৌধুরী, দিদারুল আলম প্রমুখ এক বিবৃতিতে এম এন আখতারের মৃত্যুতে শোকপ্রকাশ করেন। বিজ্ঞপ্তি।ডা. হাসিনা বারীরাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের কাজিবাড়ি নিবাসী চিকিৎসক হাসিনা বারী গত শুক্রবার বিকেল চারটায় নগরের একটি বেসরকারি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি চার মেয়ে, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। শুক্রবার রাত নয়টায় জানাজা শেষে তাঁকে মিসকিন শাহ (রহ.) মাজারসংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।উল্লেখ্য, ২০ বছর ধরে রাউজানে বিভিন্ন এলাকায় চিকিৎসাসেবা দিয়েছেন ডা. হাসিনা বারী। তিনি রাউজান গহিরা শান্তির দ্বীপ সমবায় সমিতির সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী আবদুল বারীর স্ত্রী। তাঁর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের নেতারা পৃথক বিবৃতিতে শোকপ্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।