প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে গত ৩১ আগস্ট সন্ধ্যা ছয়টায় নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ উদ্যোগে আয়োজন করা হয় ‘শোকগাথার শব্দাবলি’ শীর্ষক আবৃত্তি অনুষ্ঠানের।
আয়োজনে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক রীতা দত্ত। বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মাহমুদ হাসান, আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিত ও সম্মিলিত আবৃত্তি জোটের সাধারণ সম্পাদক ফারুক তাহের।
অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশন করেন আমন্ত্রিত আবৃত্তিশিল্পী মিলি চৌধুরী, প্রণব চৌধুরী, মশরুর হোসেন, দেবাশীষ রুদ্র, দিলরুবা খানম, মুজাহিদুল ইসলাম, শামীমা ইয়াছমিন, রিয়াজুল কবির, মো. সেলিম ভূঁইয়া, শুভাশীষ শুভ, মো. সেলিম উদ্দীন।