শোকার্ত আবুতোরাব বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম শুরু
ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে মিরসরাইয়ের আবুতোরাব বহুমুখী উচ্চবিদ্যালয়ের পরিস্থিতি। গত রোববার দুর্ঘটনার পাঁচ দিন পর বিদ্যালয়ে পাঠদান করেছেন শিক্ষকেরা। পূর্বঘোষণা অনুযায়ী আগামী বৃহস্পতিবার থেকে বিদ্যালয়ের সব শ্রেণীর দ্বিতীয় সাময়িক পরীক্ষাও শুরু হবে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর সাদেক জানান, আজ (সোমবার) নিয়মমতো বিদ্যালয়ের সব ক্লাস হয়েছে।প্রসঙ্গত, গত সপ্তাহে মিরসরাইয়ের সৈদালি এলাকায় মর্মান্তিক ট্রাক দুর্ঘটনায় নিহত ছাত্রদের মধ্যে ২৭ জনই এই বিদ্যালয়ের ছাত্র ছিল। চার দিনের শোক পালন শেষে গত শনিবার বিদ্যালয় কর্তৃপক্ষ প্রথম পাঠদান শুরুর চেষ্টা করে। কিন্তু শ্রেণীকক্ষে নাম ডাকা শুরু হলে শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়ে। বিদ্যালয় কর্তৃপক্ষ তখন ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। জানা গেছে, শিক্ষার্থীদের মধ্যে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে প্রশাসন বিশেষ উদ্যোগ নিয়েছে। এ জন্য গত রোববার শ্রেণীকক্ষে পাঠদান শুরুর আগে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকি ৎ সক সৈয়দা নাইমা রহমানের নেতৃত্বে চারজন চিকি ৎ সক কাউন্সিলিং করেন। তাঁরা শিক্ষার্থীদের শোক কাটিয়ে ওঠার ক্ষেত্রে সাহায্য করেন।বিদ্যালয় সূত্র জানায়, গত শনিবার চিকি ৎ সকদের কাউন্সিলিং শেষে শিক্ষার্থীরা সকাল সাড়ে নয়টায় শ্রেণীকক্ষে ফিরে আসে।বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক জাহাঙ্গীর কবির প্রথম আলোকে বলেন, ‘গত রোববার ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে উপস্থিতি মোটামুটি স্বাভাবিক ছিল। তবে ক্লাস করাতে আমাদের অনেক কষ্ট হয়েছে।’ তিনি বলেন, নিয়মিত আট ঘণ্টার পড়ালেখা চললেও রোববার সাত ঘণ্টা পর বিদ্যালয় ছুটি দেওয়া হয়। কারণ এলাকা পরিদর্শনে এসেছিলেন সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী ও তাঁর দলের অন্যান্য নেতারা।