শোকার্ত প্রেমিক নাকি ভিলেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সঙ্গিনীর মাথা বুকে জড়িয়ে সেই ক্যাঙারু। ছবি: ইভান সুইটজার
সঙ্গিনীর মাথা বুকে জড়িয়ে সেই ক্যাঙারু। ছবি: ইভান সুইটজার

নায়ক নাকি ভিলেন? নিশ্চিত হওয়া মুশকিল। কিন্তু সারা বিশ্বের চোখ ঘুরে গেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের এক ক্যাঙারুর দিকে। শুরুতে নায়কই মনে হচ্ছিল তাঁকে। বুকে জড়িয়ে ধরেছে নিহত সঙ্গিনীর মাথা। অভিব্যক্তিতে প্রচণ্ড বেদনা। সেই বেদনার ছবি তুলে ফেললেন আলোকচিত্রী ইভান সুইটজার। তারপর শোকার্ত ক্যাঙারুর সেই হৃদয়বিদারক ছবি ছড়িয়ে গেল সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে। সঙ্গীহারা ক্যাঙারুর জন্য দরদ উথলে উঠল সবার।
এর মধ্যে এগিয়ে এলেন অস্ট্রেলিয়ার ক্যাঙারু গবেষকেরা। জানালেন, শোকার্ত প্রেমিক নয়। ওই ক্যাঙারু আসলে আস্ত একটা সন্দেহভাজন ‘খুনি’। বিজ্ঞানীদের প্রাথমিক ধারণা, এই পুরুষ ক্যাঙারুর মিলন প্রচেষ্টাতেই মারা গেছে তাঁর সঙ্গিনী।
গার্ডিয়ান অবলম্বনে ই. হো. চৌ.