শোনা যাবে গুগলের গান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গুগলের একটি বিশেষ সম্মেলন দিজ গো টু ১১-এ গুগলের নতুন সেবা ‘গুগল মিউজিক’ বাণিজ্যিকভাবে চালু করা হয়েছে।গত মে মাসে সানফ্রানসিসকোতে অনুষ্ঠিত গুগল প্রোগ্রামারদের সম্মেলন গুগল আইওতে গুগল মিউজিক উন্মোচন করলেও এত দিন তা পরীক্ষামূলক ছিল। গুগল মিউজিকের ব্লগসাইটের তথ্যমতে, গুগল মিউজিকে আপনি প্রায় ২০ হাজার গান জমা করে রাখতে পারবেন সম্পূর্ণ বিনা মূল্যে। এতে সর্বাধুনিক ক্লাউড প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যার ফলে আপনি যেকোনো জায়গা থেকে যেকোনো সময়ে গান শুনতে পারবেন। শুধু শোনা নয়, গান আদান-প্রদান, অন্যের সঙ্গে বিনিময়, গান অনলাইনে রাখা ও কেনাবেচাও করা যাবে।গুগল মিউজিক স্বয়ংক্রিয়ভাবে আপনার কেনা ও আপলোড করা মিউজিক সিনক্রোনাইজ করে রাখবে। ফলে গান শোনার জন্য যে যন্ত্রই ব্যবহার করুন না কেন আপনার তৈরি করা প্লে লিস্ট অটুট থাকবে। গুগলের দেওয়া তথ্যমতে, গুগলের নিজস্ব অ্যান্ড্রয়েড বাজারকে আরও বিকশিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।এ কারণে শুধু অ্যান্ড্রয়েড স্টোর থেকে গান কেনাবেচা ও ডাউনলোডের ব্যবস্থা রাখা হয়েছে। অ্যান্ড্রয়েড ফ্রয়ো (অ্যান্ড্রোয়েড ২.২) এবং এর পরবর্তী যেকোনো সংস্করণ আছে এমন মোবাইল ফোনে গুগল মিউজিক সরাসরি ব্যবহার করা যাবে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ২০ কোটির বেশি স্মার্টফোনের জন্য নিজস্ব মিউজিক স্টোর করা না হলে অ্যান্ড্রয়েডের ভবিষ্য ৎ হুমকির মুখে পরতে পারে বলে মন্তব্য করেছিলেন টেক বিশেষজ্ঞরা। অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেডের মালিকানাধীন আই টিউনস ও অনলাইনে কেনবেচার সবচেয়ে বড় ওয়েবসাইট আমাজন ডট কমের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে গুগল মিউজিক।মূলত অনলাইন গানের ব্যবসায় শক্ত অবস্থান তৈরি করতে দীর্ঘমেয়াদি পদক্ষেপের অংশ হিসেবে গুগল মিউজিক সেবা চালু করল।গানের বিশালভান্ডার নিয়ে গুগল মিউজিক যে তার প্রতিদ্বন্দ্বীদের শক্ত প্রতিযোগিতার মুখোমুখি করবে সেটা নিয়ে সন্দেহ নেই। অনলাইন মিউজিকের বাজার দখলের জন্য ‘গুগল মিউজিক’ বিশ্বের তিনটি বড় মিউজিক প্রতিষ্ঠান ইউনিভারসেল মিউজিক গ্রুপ, সনি মিউজিক এন্টারটেইনমেন্ট এবং ইএমআই গ্রুপের সঙ্গে চুক্তি করেছে।এ ছাড়া আরও ২৩টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে গুগলের।শিল্পী ও ব্যান্ডদলে সঙ্গেও গুগুল চুক্তি করা শুরু করেছে।ভবিষ্যতে লাইভ কনসার্ট দেখার ব্যবস্থা রাখা হবে গুগল মিউজিকে। বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা গুগল মিউজিক ব্যবহার করতে পারেন।বাকি বিশ্বের জন্য কিছুদিনের মধ্যে উন্মুক্ত করে দেওয়া হবে গুগল মিউজিক। তবে অনলাইনে গান কেনাবেচার অগ্রদূত আমাজন ক্লাউড প্লেয়ার, এক হাজার কোটিবারের বেশি ডাউনলোড করার রেকর্ডধারী আইটিউনসের বিপরীতে গুগল মিউজিক কতটা শক্ত অবস্থান গড়বে, সেটা সময়ই বলে দেবে। গুগল মিউজিক নিয়ে গুগলের ভিডিও পাওয়ার ঠিকানা: www.youtube.com/watch?feature=player^embedded&v=NI8rQEHoE24