শোভনদণ্ডী স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ার শোভনদণ্ডী স্কুল অ্যান্ড কলেজে চলতি সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২৪ জানুয়ারি বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মো. হামিদ হোসাইনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শোভনদণ্ডী স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা সংসদের সভাপতি মো. নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন দাতা সদস্য আবদুল আলীম, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, বিদ্যালয় পরিচালনা সংসদের সদস্য আবু সালেহ পারভেজ প্রমুখ। এতে বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক বিপ্লব বড়ুয়া, শিক্ষার্থী মিরাজ উদ্দিন, নন্দিতা দেব ও ইপিয়া ইসলাম।