শোভাযাত্রার মধ্য দিয়ে নতুন কমিটির যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নবগঠিত কমিটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। এ উপলক্ষে ২ আগস্ট বিশ্ববিদ্যালয়ের স্টেশন চত্বরে সংগঠনের পক্ষ থেকে শোভাযাত্রার আয়োজন করা হয়।
এরপর নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর, শহীদ মিনার ও স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও ফুল দেন তাঁরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি আলমগীর টিপু, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শাহেদ সারোয়ার, কেন্দ্রীয় কমিটির সদস্য শাহাদাৎ হোসেন, বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মামুনুল হক বক্তব্য দেন। কর্মসূচি শেষে ছাত্রলীগের নেতারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বিজ্ঞপ্তি।