শৌচাগারে হাজারো ইউরো নোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রয়টার্স। ফাইল ছবি
রয়টার্স। ফাইল ছবি

সুইজারল্যান্ডের জেনেভায় কয়েক মাস আগে একটি শৌচাগারে পাঁচ শ ইউরোর কাটা নোট পাওয়া যায়। সুইজারল্যান্ডভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইউবিএসের জেনেভা শাখার ভল্টের কাছেই শৌচাগারটি অবস্থিত। এ ঘটনায় তদন্তও শুরু হয় দেশটিতে।

ঘটনা আরও জটিল হয়ে ওঠে, যখন কয়েক দিন পর কাছেরই তিনটি রেস্তোরাঁয় আরও কয়েকটি নোট কাটা অবস্থায় পাওয়া যায়। এবারও নোটগুলো পাওয়া যায় শৌচাগারে। তদন্তকারীরা বুঝতে পারেন, কেউ হয়তো নোটগুলো ইচ্ছে করেই কেটে শৌচাগারে ফেলে দিচ্ছেন। পুলিশ এরপর এ পর্যন্ত বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করেছে। এই নোটগুলোর অধিকাংশই কাটা।

জেনেভায় প্রসিকিউটরের কার্যালয়ের মুখপাত্র হেনরি ডেলা কাসা যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গকে বলেন, এভাবে নোট ধ্বংস করা সুইজারল্যান্ডে অপরাধ বলে গণ্য হয় না। তবে এবার শৌচাগার থেকে যে হারে কাটা নোট উদ্ধার করা হচ্ছে, তা চক্রান্তের অংশ বলেই মনে হচ্ছে।

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে পাঁচ শ ইউরোর নোট তুলে নিতে শুরু করেছে। ২০১৮ সালের শেষ নাগাদ এ প্রক্রিয়া শেষ হবে। অর্থ পাচার ও চোরাচালানে এ নোটের ব্যবহার বেশি হচ্ছে সন্দেহে এই পদক্ষেপ নিয়েছে ব্যাংকটি। ধারণা করা হচ্ছে, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে কাণ্ডটি ঘটাচ্ছে কেউ।