শ্বশুরের সমান অধিকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমি যখন ক্লাস থ্রিতে পড়ি, তখন আমাদের সমাজ বইয়ে মানবাধিকার নামে একটি অধ্যায় ছিল। ক্লাসে একদিন স্যার তিনটি মানবাধিকার লিখতে দিলেন। সবাই লিখে জমা দিল। স্যার এক এক করে খাতা দেখছিলেন। হঠাৎ তিনি লিলির খাতা দেখে হেসে ফেললেন। খাতা দেখার পর তিনি সবাইকে খাতা দিয়ে ক্লাস থেকে চলে গেলেন। আমরা তখন লিলির খাতা নিয়ে দেখছিলাম। সে ছেলেমেয়ে ও শিশুর সমান অধিকার আছে লিখতে গিয়ে লিখেছে ছেলেমেয়ে ও শ্বশুরের সমান অধিকার আছে। জাহীন খানবুনোগাতি, মাগুরা।