শ্বাসকষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: হাঁপানি রোগীদের দীর্ঘদিন স্টেরয়েড ইনহেলার ব্যবহার করা কি ক্ষতিকর?উত্তর: স্টেরয়েড ইনহেলার ব্যবহার করার পর মুখ ভালো করে কুলকুচি করতে হয়। আর তা না হলে জিবে ঘা বা সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে। আর দীর্ঘদিন স্টেরয়েড ওষুধ মুখে সেবন করলে যেসব ক্ষতি হতে পারে, যেমন হাড় ক্ষয়, অ্যাড্রেনাল গ্রন্থির সমস্যা ইত্যাদি ইনহেলার ব্যবহারে প্রায় নেই বললেই চলে। ইনহেলারে যে স্টেরয়েড থাকে তার খুব কম অংশই ফুসফুস পার হয়ে রক্তে গিয়ে পৌঁছায়। তবে কেউ যদি দৈনিক ২০০ মাইক্রোগ্রামের বেশি পরিমাণ স্টেরয়েড দীর্ঘ ১৫ বা ২০ বছর ধরে ব্যবহার করেন, তবে তারও এসব পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। ডা. মো. দেলোয়ার হোসেন।