শ্যামাপূজা উপলক্ষে ছয় দিনের অনুষ্ঠান শুরু
শ্যামাপূজা উপলক্ষে দক্ষিণ নালাপাড়া চট্টলা সর্বজনীন শ্যামাপূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে ছয় দিনব্যাপী অনুষ্ঠান গত শুক্রবার থেকে শুরু হয়েছে। অনুষ্ঠানমালায় রয়েছে অষ্টপ্রহর নামযজ্ঞ, ভক্তিমূলক গানের অনুষ্ঠান, গীতা পাঠসহ নানা আয়োজন। গতকাল শনিবার দক্ষিণ নালাপাড়া পূজামণ্ডপ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় শ্যামাপূজা ও অর্চনা। আজ রোববার শ্যামাপূজা উপলক্ষে আয়োজিত অষ্টপ্রহরব্যাপী নামযজ্ঞের শুভ অধিবাস অনুষ্ঠিত হবে। এতে গীতা পাঠ করবেন তারানন্দ মহাকালি যোগাশ্রমের চিন্ময় আনন্দ পুরি মহারাজ। আগামীকাল সোমবার ভোরে অষ্টপ্রহরব্যাপী নামযজ্ঞ শুরু হবে। এতে নামকীর্তন পরিবেশন করে চট্টগ্রামের শ্রীগুরু সম্প্রদায়, গৌরাঙ্গ সম্প্রদায়, খুলনার বিষ্ণুপ্রিয়া সম্প্রদায় ও জয় বাসন্তী দেবী সম্প্রদায়।
মঙ্গলবার সন্ধ্যায় থাকবে ভক্তিমূলক গানের অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করবেন শিল্পী রথিন মিত্র। বুধবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসবের ইতি টানা হবে। বিজ্ঞপ্তি।