শ্যামাপূজা উপলক্ষে সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়ার খরনা ইউনিয়নের মুজাফফরাবাদ সর্বজনীন কালী মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে শ্যামাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা সম্প্রতি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সভায় শ্যামাপূজা উপলক্ষে গীতাপাঠ, অন্নপ্রসাদ বিতরণ, মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান, দুস্থদের আর্থিক সাহায্যসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত হয়।
এতে সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সাবেক সভাপতি বিধান রায় চৌধুরী। মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কাঞ্চন চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন আনোয়ারা থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন চৌধুরী। এ ছাড়া উত্তম কুমার চৌধুরী, মনোজিত বিশ্বাস, ধনপতি বিশ্বাস, প্রণব চৌধুরী, অঞ্জন চৌধুরী, জয় প্রকাশ দত্ত প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।