প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরোনো আমলে ঘরে দই পাতা হতো গরু বা মোষের দুধ দিয়ে। যুগ পাল্টেছে, গরু বা মোষের দুধও তৈরি হয় কারখানায়। তাই বলে কি ভোজনরসিক বাঙালির পাতে দই থাকবে না? এ কারণেই দুধসমৃদ্ধ বডি লোশন ও লেবুর নির্যাসযুক্ত শ্যাম্পু দিয়ে দই বানানোর রেসিপি নিয়ে হাজির হয়েছেন বিশিষ্ট রন্ধনবিদ রাঁধে শ্যাম
উপকরণ: দুধসমৃদ্ধ বডি লোশন (২৫০ মিলিলিটার), লেবুর নির্যাসযুক্ত শ্যাম্পু (২৫০ মিলিলিটার), মাটির পাত্র ১টি, চামচ ১টি ও ব্লেন্ডার।
প্রণালি: মাটির পাত্রে বডি লোশন ও শ্যাম্পু ঢালুন। চামচ দিয়ে কিছুক্ষণ নেড়ে নিন। এরপর ব্লেন্ডার দিয়ে মিশ্রণটি আরও ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি ফ্রিজে রেখে দিন ঘণ্টা দুয়েকের জন্য। এরপর ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।