
সভ্যতার এগিয়ে চলার পথে অনেক কিছুর পাশাপাশি শ্রমিক অসন্তোষের ব্যাপারটিও ছিল৷ সুপ্রাচীনকাল থেকেই মালিকের বিরুদ্ধে শ্রমিকের মজুরি ও অন্যান্য সুযোগ-সুবিধাসংক্রান্ত অভিযোগ উঠে আসছিল৷ কিন্তু পৃথিবীর প্রথম সুসংগঠিত শ্রমিক বিক্ষোভের ব্যাপারটা ঘটে প্রাচীন মিসরে৷ কোনো একটা কাজের জায়গায় সেদিন শ্রমিকেরা ফুঁসে উঠেছিলেন মজুরি ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে৷ সে সময় মালিকের বিপক্ষে যাওয়ার ব্যাপারটা প্রচণ্ড ঝুঁকির ব্যাপার ছিল৷ তাই বিক্ষোভকারী শ্রমিকেরা সেদিন কাজের জায়গা থেকে সরে গিয়ে একটা উপাসনালয়ে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন৷ সে সেময় মিসরীয় আইনের একটা ফাঁক বের করেই শ্রমিকেরা কাজিট করেছিলেন৷ উপাসনালয়ে কাউকে গ্রেপ্তার করা যাবে না—আইনের এমন একটা ফাঁক ব্যবহার করে বিক্ষোভকারী শ্রমিকেরা সেদিন সফলও হয়েছিলেন৷ মালিকপক্ষ আইন প্রয়োগকারী সংস্থার সাহায্য না নিয়ে সেদিন শ্রমিকদের সঙ্গে বসেই সমস্যার সমাধান করেছে৷
পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল