শ্রাবণ বর্ষায় কবিতাসন্ধ্যা

বৃষ্টি উপেক্ষা করে ভোলায় অনুষ্ঠিত হলো শ্রাবণ বর্ষায় কবিতাসন্ধ্যা’ শিরোনামে কবিতার অনুষ্ঠান। গত বুধবার সন্ধ্যা সাতটায় ভোলা শহরের বাংলা স্কুল মিলনায়তনে কবিতা আবৃত্তি, স্বরচিত কবিতাপাঠ, কবিতার ওপর কোরিওগ্রাফি ও নাটিকা মঞ্চায়ন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেছে ভোলা প্রথম আলো বন্ধুসভা।

ভোলা বন্ধুসভার সদস্য সুমাইয়া আক্তার, সুকান্ত দে, আশিক পোদ্দার, হারুন অর রশিদ ও মাজহারুল ইসলাম কবিতা আবৃত্তি ও নাটিকায় অভিনয় করেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে আবৃত্তি করেন জাভেদ ইকবাল, অতনু করঞ্জাই, মশিউর রহমান, স্নিগ্ধা, মাহবুবুর রহমান, বাপ্পি আখন্দ, শিহাব উদ্দিন প্রমুখ।
স্বরচিত কবিতা পাঠ করেন কবি মাহবুবুল আলম, জুলফিকার আলী, মাকসুদ হাওলাদার, কাজল কৌশিক ও মিলি বসাক।
কবি শামসুর রাহমানের কবিতার ওপর কোরিওগ্রাফি প্রদর্শন করে খুদে নৃত্যশিল্পী অহনা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এস এম বাহাউদ্দিন।