শ্রাবণে কবিতার আড্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকৃতিজুড়ে আবার এসেছে বর্ষা। বাজছে অবিরাম বর্ষণধারার মধুর সংগীত। প্রকৃতির দিকে দিকে জাগছে প্রাণের জোয়ার। বর্ষা এলেই মনের কোণে জেগে ওঠে সুর। জাগে ছন্দের মৃদু-মধুর দোলা। মনের কোণে লতিয়ে ওঠে অব্যক্ত শত কথামালা।১৬ জুলাই সন্ধ্যায় প্রমা আবৃত্তি সংগঠন নগরের জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজন করে বর্ষার কবিতা, গান ও রাগসংগীত নিয়ে ‘শ্রাবণে কবিতার আড্ডা’ শীর্ষক অনুষ্ঠান। শুরুতে বেহালায় বর্ষার রাগ বাজিয়ে শোনান শিল্পী প্রিয়তোষ বড়ুয়া। এরপরই বর্ষার কবিতা আবৃত্তি করেন প্রমার সভাপতি রাশেদ হাসান, মোহিত বিশ্বাস, মঞ্জুর মুন্না, রুনা চৌধুরী, এটিএম সাইফুর, সোনিয়া ইসলাম, নাজমুল আলিম, সালমা জাহান, রোজী বিশ্বাস, জোবায়ের জুয়েল, রাজু দাশগুপ্ত, আফরিন নিগার এবং আমন্ত্রিত শিল্পী ফারুক তাহের। স্বরচিত কবিতা পাঠ করেন খালিদ আহসান ও হোসাইন কবির। গান করেন রবীন্দ্রসংগীতের শিল্পী কাবেরী সেনগুপ্তা, পূরবী বড়ুয়া ও গৌরী নন্দী। অনুষ্ঠানে আবহসংগীত এবং আলোক নিয়ন্ত্রণে ছিলেন তাজুল ইসলাম। অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিলেন প্রমার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল।