শ্রাবণে কবিতার আড্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রমার আয়োজনে ‘শ্রাবণের কবিতার আড্ডা’ শীর্ষক স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমীতে ২১ জুলাই অনুষ্ঠিত হয়। বর্ষাবিষয়ক স্বরচিত কবিতা পাঠ করেন অরুণ দাশগুপ্ত, হাফিজ রশিদ খান, বিশ্বজিৎ চৌধুরী, অরুণ সেন এবং জিন্নাহ চৌধুরী। বর্ষার কবিতা নিয়ে আলোচনা করেন লেখক ও অধ্যাপক ফেরদৌস আরা আলিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রমার সভাপতি রাশেদ হাসান।স্বরচিত কবিতার পর সংগীত পরিবেশন করেন কাবেরী সেনগুপ্তা। এরপর আবৃত্তি করেন কঙ্কন দাশ, বিশ্বজিৎ পাল, শর্মিষ্ঠা বড়ুয়া, মোহিত বিশ্বাস, রুনা চৌধুরী, ইব্রাহীম খলিল, নাজমুল আলিম, জোবায়ের জুয়েল, রাজু দাশগুপ্ত, রাবেয়া সুলতান, মঞ্জুরুল আলম, আফরিন নিগার, জলি বৈদ্য, রোজী বিশ্বাস, সারওয়াত বিনতে আজিজ, তাবাস্সুম জামিলা, মাহফুজুর রহমান, মাহজাবিন আহসান, মেখ্যাইউ মারমা ও কাইনাজ তামান্না। বিজ্ঞপ্তি।