শ্রী অরবিন্দ উচ্চ বালিকা বিদ্যাপীঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোয়ালখালীর পশ্চিম শাকপুরার শ্রী অরবিন্দ উচ্চ বালিকা বিদ্যাপীঠ ও শ্রী অরবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১ মে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি হৃষিকেশ চৌধুরী। অনুষ্ঠান উদ্বোধন করেন মা ও শিশু হাসপাতালের অধ্যাপক কাজল কান্তি বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন ৪ নম্বর শাকপুরা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন বিজয় শংকর চৌধুরী, রফিক আহমদ ও আবুল মনসুর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সীমা পাল, অভিভাবক সদস্য বিশ্বজিৎ চৌধুরী, ঝিনু শীল, ওসমান গনি, মীর মুজিবুল হায়দার প্রমুখ। প্রধান অতিথি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিজ্ঞপ্তি।