প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগীতগুরু ওস্তাদ নীরদ বরণ বড়ুয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল শুক্রবার উচ্চাঙ্গসংগীতানুষ্ঠানের আয়োজন করেছে শ্রুতি অঙ্গন বাংলাদেশ। সন্ধ্যা সাতটায় নগরের থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রামে আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন শিল্পী মিহির কানুনগো (সেতার), জয় প্রকাশ ভট্টাচার্য (তবলা), অরুণ বড়ুয়া (কণ্ঠ), সঞ্চায়ন বড়ুয়া (তবলা), লিটন দাশ (কণ্ঠ), পাভেল বড়ুয়া (তবলা), সুশান্ত কর চৌধুরী (তবলা) ও সৈকত দত্ত (কণ্ঠ)। বিজ্ঞপ্তি।