শ্রুতি অঙ্গনের নজরুল জয়ন্তী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রুতি অঙ্গনের উদ্যোগে গত ২৫ মে কাজী নজরুল ইসলামের ১১৭ তম জন্মজয়ন্তী উদ্যাপিত হয়। এ উপলক্ষে সন্ধ্যা ছয়টায় ফুলকির এ কে খান স্মৃতি মিলনায়তনে নজরুল সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়।
উইলিয়াম ডি সাংমা ও লীনা বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য শিরিন আক্তার। শুভেচ্ছা বক্তব্য দেন মুস্তাফিজুর রহমান সিদ্দিকী।
অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে সাতটি নজরুল সংগীত পরিবেশন করেন শ্রুতি অঙ্গনের শিল্পীরা। এরপর একক সংগীত পরিবেশন করেন চন্দ্রিকা বড়ুয়া, সুজন বণিক, জেকি দত্ত, নিপা দত্ত, তন্ময় চৌধুরী, উইলিয়াম ডি সাংমা, রূপন নাথ, সৈকত দত্ত, সীমা নন্দী, নজরুল ইসলাম, ধীমান নন্দী, নিলয় দেবনাথ, শ্যামা বসাক, জবা গুপ্ত ও লিটন দাশ। নৃত্য পরিবেশনায় ছিলেন মিতা বৈদ্য। বিজ্ঞপ্তি।