সংগীতপ্রতিষ্ঠান শ্রুতি অঙ্গন পদার্পণ করেছে অর্ধযুগে। এ উপলক্ষে ২০ জানুয়ারি বিকেল পাঁচটায় নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজন করা হয়েছে পঞ্চম বার্ষিক শাস্ত্রীয় সংগীত সম্মিলন। সম্মেলন উদ্বোধন করবেন সমাজবিজ্ঞানী অনুপম সেন। অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী ও সহ–উপাচার্য শিরীণ আখতার। এতে শিল্পীরা কণ্ঠ ও যন্ত্রসংগীত পরিবেশন করবেন। শিল্পীরা হলেন ভারতের কলকাতার বিপ্লব মুখার্জি (কণ্ঠ) ও অর্ণব ভট্টাচার্য (সরোদ), বাংলাদেশের ঢাকার মতুর্জা কবির (বাঁশি), বিজন চন্দ্র মিস্ত্রি (কণ্ঠ), ইফতেখার আলম (তবলা), রাজশাহীর স্বরূপ হোসেন (তবলা), চট্টগ্রামের জয় প্রকাশ ভট্টাচার্য (তবলা), লিটন দাশ (কণ্ঠ), পাভেল বড়ুয়া (তবলা), আশীষ বসাক (বেহালা), ধীমান নন্দী (হারমোনিয়াম), নিপা দত্ত (হারমোনিয়াম) ও সৈকত দত্ত (হারমোনিয়াম)। বিজ্ঞপ্তি।