শ্রুতিঅঙ্গনের শাস্ত্রীয় সংগীত সম্মিলন ২২ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রুতিঅঙ্গন বাংলাদেশ-এর পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে ২২ জানুয়ারি দিনব্যাপী শাস্ত্রীয় সংগীত সম্মিলন ও গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়েছে। মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠান উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। অতিথি থাকবেন বাংলাদেশ টেলিভিশনের মহাব্যবস্থাপক জাঁ নেসার ওসমান। শাস্ত্রীয় সংগীত পরিবেশন করবেন ভারত ও বাংলাদেশের শিল্পীরা। বিজ্ঞপ্তি।